১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা

আপডেট: অক্টোবর ২৪, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ। তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায়, গতকাল রবিবার উপজেলা গণমিলনায়তন হল রুমে বেলা ১১টায় অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের প্রধান তথ্য সচিব মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুয়ানুল হালিম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম মিয়া, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সানমুন হাসান বিপ্লব, মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ নির্মল চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পি.কে, মধ্যনগর উপজেলা সদও ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, সাংবাদিক আতিক ফারুকী, মধ্যনগর বি.পি স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক বিজয় কান্তি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
প্রধান অতিথি প্রধান তথ্য সচিব মোঃ মরতুজা আহমদ তিনি বলেন, সরকারী প্রতিটি দপ্তরে সচ্চতা ও জবাবদিহিতা রয়েছে। আমরা ২০৩০ সালের মধ্যেই আমরা লক্ষমাত্রায় পৌঁছতে সক্ষম হবো। প্রজাতন্ত্রের জন্য আইন। যেকোন ব্যক্তি তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করতে পারেন।

198 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন