১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রিলিপের টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট: অক্টোবর ২৮, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিম মাহমুদ জিয়ার (রিলিপের ৫০হাজার টাকা) দুঃস্তদের মাঝে বিতরন না করে ওই ৫০ হাজার টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে গত জুন মাসে উপজেলার ১০টি ইউনিয়নের জিয়ার এর (রিলিপের) ৫ লাখ টাকা বরাদ্দ আসে। ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ৫ লাখ টাকা বরাদ্দ আসে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বরাদ্দ আসা মাত্রই প্রতিটি ইউনিয়নে ৫০ হাজার টাকার চেক রেডি করে রাখলেও একাধিক চেয়ারম্যান আগষ্ট-সেপ্টম্বর মাসে ও অক্টোবর মাসে এসব রিলিপের টাকা তালিকা তৈরী করে দুঃস্তদের মাঝে বিতরন করলেও বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম মাহমুদ ওই রিলিপের ৫০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে চেয়ারম্যান আজিম মাহমুদ এর ০১৭৩৭৪৮১৬৯২ এই নম্বরে কয়েক দিন চেষ্টা করলেও তিনি মোবাইলটি রিসিপ করেননি।
ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার মোঃ আবুল কালাম ফরাজি তিনি বলেন আমি ওই ইউনিয়নের টেক অফিসার রিলিপের ৫০ হাজার টাকা কবে নিয়েছে। আর কবে বিতরন করেছে আমি এসবের কিছুই জানি না। চেয়ারম্যান সাব আমাকে কিছুই বলেননি।ওই ইউনিয়নের একাধিক ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান সাব কবে ৫০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন আমরা কিছুই জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চেয়ারম্যান আজিম মাহমুদ এর খুব কাছের এক ব্যক্তি জানায় গত জুন মাসের পর অদ্যবধী রিলিপের কোন টাকা বিতরন করা হয়নি।
এব্যাপারে ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি.আই.ও) প্রজেশ চন্দ্র দাস তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

201 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন