১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ঝালকাঠি জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরন

আপডেট: নভেম্বর ১, ২০২১

ঝালকাঠি জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরন                                                       ছবি- বিজয় নিউজ

এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠিঃ: করোনা ভাইরাস মোকাবেলায় গরীব,দুঃস্থ ও অসহায় পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সৌজন্যে ও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির পরামর্শে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরন ও গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম। জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সিন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতি. জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন,সিভিল সার্জন রতন কুমার ঢালী, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেম্বারের সাবেক সভাপতি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান (১) মাহাবুব হোসেন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা, মজিবর রহমান খন্দকার, নাসিমা বেগম প্রমুখ। সাড়ে ৬ হাজার লোকের মাঝে ৫ কেজী চাল, ২ কেজী আলু,১কেজী ডাল ও ১ কেজী লবন দেয়া হয় এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, সদর হাসপাতাল ও সিটি ক্লাব ও পাঠাগারে গ্যাস সিলিন্ডার বিতরন করা হয়।

 

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন