১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় সুখাইর উত্তর ইউপি কমপ্লেক্স এর দরজা জানালা ভেঙ্গে ১৪১ কেজি রড চুরি রডসহ চুর ধরাপরেছে

আপডেট: নভেম্বর ২, ২০২১

ধর্মপাশা প্রতিনিধি:; ধর্মপাশায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের দরজা জানালা ভেঙ্গে ১৪১ কেজি রড চুরিকরে নিয়ে গেছে। উক্ত ইউনিয়নের বাবুপুর গ্রামের তিন চুর। ওই রড উক্ত ইউনিয়নের গোলকপুর বাজারে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরাপড়ে বাবুপুর গ্রামের ডেন্টাল চিকিৎসক সাজিকুল ইসলামের ছেলে রাইতুল, জুয়েল মিয়ার ছেলে আলহাম ও একই গ্রামের মুস্তাকিনের ছেলে আকাশ।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপির ইউনিয়ন কমপ্লেক্সটি বাবুপুর গ্রামে হওয়ায় ওই গ্রামের তিন চুর রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের দরজা জানাল ভেঙ্গে ১৪১ কেজি রড স্থানীয় গোলকপুর বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে বাজারের লোকজন তাদেরকে হাতে নাতে ধরে ওই ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্ছু মিয়া ঘটনাস্থনে এসে ১৪১ কেজি রড উদ্ধার করেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবুপুর গ্রামের সাজিকুলের ছেলে রাতুলকে হাতে নাতে ধরেছি। তার স্বীকারোক্তিতে একই গ্রামের জুয়েলের ছেলে আলহাম ও মুস্তাকিনের ছেলে আকাশ ওই তিনজন মিলে ইউনিয়ন পরিষদের দরজা জানালা ভেঙ্গে ১৪১ কেজি রড চুরি করেছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ অক্টোবর। রাতুলেকে তার নিজ বাড়ীতে আটক করে রাখলেও তার সাথে জরিত আলহাম ও আকাশ বাড়ীতে নেই। আগামী ২/৩ দিনের মধ্যে বাড়ীতে আসার পর বিচার হবে অথবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল হাসান চৌধুরী বাচ্ছু মিয়া তিনিও সত্যতা স্বীকার করে একই বক্তব্য দেন।

224 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন