১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় উলশখালীতে ভীম জাল দিয়ে মাছ ধরছে জলদস্যুরা

আপডেট: নভেম্বর ৯, ২০২১

ধর্মপাশায় উলশ খালী বেড়ীবাঁধের জলদস্যুদের প্রভাব                                                           ছবি- বিজয় নিউজ

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের উলশ খালী গ্রামের পাশে উলশ খালী গ্রাম সংলগ্ন কোটি টাকার ফসল রক্ষা বেড়ীবাঁধের দুইটি স্থান কেঁটে রাতের অন্ধকারে ভীম জালদিয়ে প্রতিরাত লাখ টাকার মাছ ধরছে উলশ খালী গ্রমের প্রভাবশালী ও দাংঙ্গা বাজ। ওই চক্রটির বিরুদ্ধে ফসল রক্ষা বেড়ীবাঁধ কেটে মাছ ধরার অপরাধে তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় একাধিক মামলা রয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে। রাজাপুর গ্রামের এলাহী মাডার এর সাথে ওই চক্রটি জড়িত বলে জানা গেছে। সুত্রে সাদ্দাস হোসেন, আজাদসহ সঙ্গবদ্ধ ১০/১২ জনের একটি চক্র ভীমজাল দিয়ে প্রতিরাত লাখ টাকার মাছ ধরছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সানমুন হাসান বিপ্লব পৃথক পৃথক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জলদসুসহ ভীম জাল জব্দকরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর আটক জলদস্যুকে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দিলেও থামেনি তাদের বাঁধকেটে মাছ ধরা। দুধর্ষ জলদস্যুরা হলেন, উলশখালী গ্রামের কাঁচা মিয়া (৬২), তার ছেলে সাদ্দাম হোসেন (২৮), আজাদ (২৭), সুজাত (৩২), ও তাদের পিতা আজিজুর রহমান (৬৫) তার পিতা মৃত নূরুল ইসলাম, আবুল হাসান (১৮) তার পিতা জিয়াউর রহমান, হুসেন আহমদ (৪৫) পিতা হাজী সিরাজুল ইসলাম।

 

210 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন