ঝালকাঠির ডুমুরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে পুনঃতফসিল দাবী

আপডেট: November 11, 2021

এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠি:: ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয় ও ভোকেশনাল এর ম্যানেজিং কমিটি গঠনকল্পে তফসিল গোপন রাখিয়া একতরফা ভাবে নির্বাচন করার অনিয়মের প্রতিকার পাওয়ার জন্য জেলা ম্ধ্যামিক শিক্ষা অফিসারসহ উর্দ্ধতন কতৃপক্ষের কাছে এলাকাবাবাসীর ব্যানারে আবেদন করা হয়েছে। আবেদন সূত্রে জানা গেছে, অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রির অভিভাবক গন করোনাকালিন সময়ে বিদ্যালয়মুখি না হওয়ায় তখন বিদ্যালয়ের র্ক্যাক্রম পরিচালনার জন্য মেয়াদ উত্তির্ণ ম্যানেজিং কমিটি ভেংগে এডহক কমিটি গঠন করা হয়, যার সভাপতি হন তৎকালিন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আঃ শুক্কুর মোল্লা। এডহক কমিটির সভাপতি মোঃ আঃ শুক্কুর মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন হালদার ও প্রিজাইডিং অফিসার (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম) এর যোগ সাজসে ভোটার তালিকা খসড়া প্রকাশ, চূড়ান্ত প্রকাশ, নোটিশ বোর্ডে ও মেইন গেটে তফসিল প্রদর্শন, বহুল প্রচারের ব্যবস্থা করন, বিতরন, শ্রেণী কক্ষে পাঠকরন কিছুই হয়নি। যা বিভিন্ন ক্যাটাগরির মনোনয়ন পত্র বিতরন ও জমা গ্রহনের তারিখ হতে প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত গোপন ছিল যা অভিযোগ কারিরা জানতো না। শুধুমাত্র বিনা প্রতিদ্বন্ধিতায়বর্তমান অভিভাবক সদস্য ৪ জন, মহিলা সদস্য ১ জন ব্যতিরেকেঅপর কোন অভিভাবকগন ৬ নভেম্বর তারিখের পুর্বে জানতে পারে নাই। তাই অভিযোগকারীদের দাবী তফসিল গোপন রাখার এ অবৈধ নির্বাচন বাতিল ও পুনঃ তফসিল ঘোষনা এবং নির্বাচনের মাধ্যমে অত্র বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের জোড় দাবী জানান। এ বিষয়ে (ম্যানেজিং কমিটি) এডহক কমিটির সভাপতি মোঃ আঃ শুক্কুর মোল্লা জানান, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন, সম্পূর্ণ বিধি মোতাবেক নির্বাচনি তফসিল কার্যক্রম করা হয়েছে, এখানে অনিয়মের কোন সুযোগ নেই এবং বিদ্যালয়ের লাইব্রেরির পাশে কলাপশিবল গেটের মধ্যে নোটিশ বোর্ডে তফসিল সাঁটানো রয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিদ্যালয়ের সর্বশেষ সভায় তিনি(আঃ শুক্কুর মোল্লা) ঘোষনা দেন তিনি আপাতত এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে থাকছেন না। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন হালদার জানান, তিনি গত ২১ অক্টোবর-২০২১ অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তাই এ নির্বাচন তফসিলসহ যাবতীয় কার্যক্রম সাবেক প্রধান শিক্ষক প্রাণ কুমার সরকার সম্পন্ন করেন, এ জন্য তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ভিত্তিহীন ও তাকে হেয় করার মানষে একটি কুচক্রিমহল বিভিন্ন অভিযোগ আনছেন যার কোন সত্যতা বা বৈধতা নেই।

130 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন