
আপডেট: নভেম্বর ২৭, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফসিল ঘোষনার আগেই রাজাপুর গ্রামেরবাসীন্দা মরহুম জমিদার মহসিনুল হোসেন চৌধুরী ওরফে (শায়েস্তা মিয়ার) একমাত্র সন্তান মোঃ জুনাইদ চৌধুরীর গণসংবর্ধণা অনুষ্টানে জনসমুদ্রে পরিনত হয়েছে। গতকাল শুক্রবার সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে এক নির্বাচনী গনসংবর্ধণা অনুষ্টানের আয়োজন করা হয়।গতকাল শুক্রবার যোময়ার নামাজের পর হঠাৎ ওই ইউপির ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিলসহ মুহুর্তের মধ্যে মাদ্রাসা পরিনত হয়ে মাঠের কানায় কানায় বড়পুর হয়ে জনসমূদ্রে পরিনত হয়। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন পবেনি।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জমিদার মোঃ জুনাইদ চৌধুরীর এই গণসংবর্ধণা অনুষ্টানটি এখন যোগ্যতার প্রশ্ন নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
রাজাপুর গ্রামের মরহুম জমিদার মহসিনুল চৌধুরী ওরফে (শায়েস্তা মিয়ার) জীবন বৃত্তান্ত। তিনি সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ বিভক্তি করণের রুপকার ও প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি রাজাপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ব্রাঞ্চ পোস্ট অফিস, রাজাপুর বাজার ইউনিয়ন কমিউনিটি সেন্টার স্থাপন করেন কৃষকদের সুবিদাত্বে কাটাখালী নদীর বাঁধের উপর পানি নিস্কাশনের জন্য সুইচ গেইট স্থাপন, কাউনাই নদীর পূর্বপাড়ে ওয়াবদার বিল্ডিং স্থাপন, রাজাপুর বাজার হতে ধর্মপাশা উপজেলা সদর এর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ অসখ্য রাস্তা ঘাট, ব্রীজ খালবার্ড স্থাপনের নিরলশ ভাবে এলাকার উন্নয়ন কর্মকান্ডের সাথে জরীত ছিলেন।তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মপাশা থানা কমিটির সদস্য ও কাউন্সিলর, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধাকালীন ভারতের সীমান্তবর্তী মহেষখলা মুক্তিযোদ্ধা ক্যাম্পের প্রত্যক্ষ ও ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা, সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সমাজসেবক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হেকীম চৌধুরীর ঘনিষ্ট সহচর ছিলেন।
এতে প্রমানিত হয়, মরহুম জমিদার মহসিনুল হোসেন চৌধুরী ওরফে (শায়েস্তা মিয়ার) একমাত্র ছেলে জমিদার মোঃ জুনাইদ চৌধুরী তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এতে কোন সন্দেহ নেই। এ সুবাদে জমিদার মোঃ জুনাইদ চৌধুরী এখন আলোচনার শীর্ষে। তিনি দলমত নির্ভি শেষে সাধারন ভোটারদের মন জয় করেছেন বলে ওই ইউনিয়নের ভোটাররা মন্তব্য করছেন।
এব্যাপারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জমিদার মোঃ জুনাইদ চৌধুরী তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে স্কুল, মসজিদ, মাদ্রাসা, কমিনিটি ক্লিনিক, রাস্তা ঘাট ইত্যাদির উন্নয়ন হবে। ওয়ার্ডবাসীর পরামর্শ নিয়েই উন্নয়ন মুলক কাজ করিব যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাব দিহিতা