হিজলার মেঘনায় মাছ ব্যবসায়ীকে জিম্মির অভিযোগ উঠছে মৎস্য দপ্তরের বিরুদ্ধে

আপডেট: December 17, 2021

হিজলা প্রতিনিধি::হিজলার মেঘনায় মাছ ব্যবসায়ীকে জিম্মি করে অর্ধলক্ষ টাকা এবং তৈল ছিনতাইয়ের অভিযোগ উঠছে মৎস্য দপ্তরের বিরুদ্ধে।অসহায় ঘুরছেন দারে দারে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সজিব জানান,১০ ডিসেম্বর মেঘনায় অভিযানে নামেন মৎস্য দপ্তরের কর্তা ব্যাক্তিরা।বেলা আড়াইটার দিকে মৎস্য মাঝি ছাইদুল, দপ্তরের কর্মচারি আবুবকর, প্রশান্তকুমার ও পুলিশ অভিযানে অংশ নেন।তাদের উপস্থিতিতেই ছাইদুল ৫০ হাজার টাকা এবং ট্রলারে থাকা ৩০ লিটার ডিজেল ছিনিয়ে নেন।
এ বিষয়ে কথা হয় অফিসের আবুবকরের সাথে। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও তৈল নেয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।
অপরদিকে ছাইদুলের সাথে ফোনে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।অভিযানে থাকা প্রশান্তকুমার জানান এ বিষয়ে তিনি অবগত নন। পরক্ষনে তিনি বিষয়টি ধামাচাপাদিতে উঠে পড়ে লাগেন।পুলিশের কোন অফিসার এ অভিযানে অংশ নিয়েছেন তা জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।অফিসার ছাড়া মেঘনায় অভিযানে তার যাওয়ার বৈধতা বিষয়ে জানান, কর্মকর্তা শুক্রবার ছুটিতে থাকায় অনুমতি নিয়েই গেছেন।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা এম এম পারভেজ নতুন যোগদান করায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
উল্লেখ্য এর আগে মাঝি ছাইদুল, খলিলগংদের বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। মেঘনায় চুরি ডাকাতি. ছিনতাই, মাছলুট, সমসাময়িক সময়ে মেঘনায় কোষ্টগার্ডের সদস্য নিহতের ঘটনার রাতেও এদের হাত ছিল এমন অভিযোগ স্থানীয় মহলে।

243 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন