
আপডেট: জানুয়ারি ৯, ২০২২
গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা(সুনামগঞ্জ):: অনেক জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছের চারজন, স্বতন্ত্র থেকে চয়জন বিজয় হয়েছেন।
তারা হলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিআর ডিবি চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু নৌকা প্রতীক নিয়ে ৫৮১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৪৬৭৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বাদশাগঞ্জ কলেজের প্রভাশক ও বর্তমান চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৪৭৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন রানা পেয়েছেন ২৫৪৬ ভোট পেয়ে পরাজিত হন। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৩৯১৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৬৪৫ ভোট পেয়ে পরাজিত হন। চামরদানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আলমগীর খসরু ৩৪৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান রোকন ২১৭১ ভোট পেয়ে সুচনিয় পরাজিত হন। মধ্যনগর ইউনিয়নে সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু ঘোড়া প্রতীক নিয়ে ৪১০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজনু চশমা প্রতীক নিয়ে ৩৫৪৮ ভোট পেয়ে পরাজিত হন। পাইকুরাটি ইউনিয়নে মোজাম্মেল হক ইকবাল চশমা প্রতীক নিয়ে ৫১০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম এ রেজা পহেল নৌকা প্রতীক নিয়ে ৪৩৮৯ ভোট পেয়ে সুচনিয় পরাজিত হন। সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নে মোর্কারম হোসেন চশমা প্রতীক নিয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রাজা চৌধুরী ২২০৬ ভোট পেয়ে পরাজিত হন। বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নে মোঃ রাশেল আহমেদ চশমা প্রতীক নিয়ে ৫৩৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৮৯ ভোট পেয়ে পরাজিত হন। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে নু রনবী তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে ৪৯০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন আনারস প্রতীক নিয়ে ৩৬২১ ভোট পেয়ে সুচনিয় পরাজিত হন। সেলবরষ ইউনিয়নে গোলাম ফরিদ খোকা মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুতাহের আনারস প্রতীক নিয়ে ২২৭৯ ভোট পেয়ে পরাজিত হন।