
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২
গিয়াস উদ্দিন রানাঃধর্মপাশা(সুনামগঞ্জ):: ভারতের সীমান্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝের চড়া (কৃর্তনচড়া) নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা যায়, ধর্মপাশা উপজেলার দক্ষিন ইউনিয়নের দাতিয়ারপাড়া গ্রামের নুরুজ্জামালের ছেলে শান্ত মিয়া (২২) তারা বাপ-ছেলে তাদের নিজ বাড়ী দাতিয়ার পাড়া গ্রাম থেকে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহেষখলা বাজার হয়ে পার্শ্ববর্তী তাহেরপুর উপজেলায় যাওয়ার পথে, আজ ১৯ জানুয়ারী বুধবার দুপুর পৌনে একটায় ভারতের সীমান্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরচড়া (কৃর্তনচড়া) নামক স্থানে আসা মাত্রই কান্দাপাড়া (বাকাতলা) গ্রামের হোসেন আলী (৬৫) সড়ক পারাপারের সময় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ৬৫বছরের বৃদ্ধ হোসেন আলী দূর্ঘটনার স্বীকার হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহেষখলা বাজারে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান। এদিকে মোটর সাইকেল আরোহী দাতিয়ার পাড়া গ্রামের নুরুজ্জামাল (৪৫) ও তার ছেলে দাতিয়ার পাড়া লায়েছ ভূইঁয়া স্কুল এন্ড কলেজের এইচ এস সির প্রথম বর্ষের ছাত্র শান্তা মিয়া (২২) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে মধ্যনগর থানার এস আই মোঃ মুখলেছুর রহমান ঘটনাস্থলে গিয়ে মৃত ঘোষণা করেন।এস আই মুখলেছুর রহমান বলেন, হোসেন আলী বৃদ্ধ তিনি কানে কম শোনেন ওই দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের কোন দোষ ছিল না। ফলে মৃত ব্যাক্তির পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।