৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঝালকাঠিতে জোরপুর্বক বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২২

এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠি:: ঝালকাঠিতে জোরপুর্বক বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের সাবাঙ্গল গ্রামে ঘটে। ভুক্তভোগী মৃত. মনোয়ার কাজীর ছেলে সোহাগ কাজী জানান, তাদের পৈত্রিক সম্পত্ত্বিতে জোড়পুর্বক প্রতিপক্ষ মশিউর রহমান মজনু কাজী গংরা দেশীয় অস্ত্রে স্বজ্জ্বিত হইয়া সোহাগ কাজীদের স্বপরিবারে ঢাকায় থাকার সুযোগে প্রতিপক্ষ মজনু, মাসুম কাজীরা মিলে বিভিন্ন প্রজাতির গাছ যেমন মেহগিনি, চাম্বুল ও রেইনট্রিসহ যার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলে, অবশ্য কাটার পরই গাছ কাটার স্থানটি মাটি দ্বারা ভরাট করে প্রতিপক্ষরা যাতে কোন চিহ্ন না থাকে। এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল হোসেন হাওলাদার জানান, তিনি জানার সাথে সাথে গাছ অন্যত্র সরিয়ে যাতে না নিতে পারে তা বন্ধ করে দেয়। পার্শ্ববর্তী আওয়ামী লীগ নেতা মোস্তফা কাজি মুঠোফোনে জানান, বিষয়টি অন্যয় এবং অনৈতিক তাই এ ব্ষিয়ে স্থানীয়ভাবে মিমাংশার পদক্ষেপ নিতে পারে ভুক্তভোগীরা।

184 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন