ঝালকাঠিতে জেলা পরিষদের বরাদ্ধ দেয়া ঘর জমি জবর দখল করে নির্মাণের অভিযোগ!

আপডেট: February 9, 2022

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী বরাদ্ধ পাওয়া ঘর বিবাদীর জমিতে নির্মাণ করেন প্রতিপক্ষ মো: কবির হাওলাদার। জমির মালিক ভুক্তভোগী আঃ হালিম হাওলাদার জানান, বিবাদীয় জমি নিয়ে ঝালকাঠি আদালতে মামলা চলমান থাকায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১০ জানুয়ারী ১৪৪/১৪৫ ধারা জারি করেন। পরবর্তীতে ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালত দেয়ানী মোকদ্দমা নং ২১/২০২২ অস্থায়ী নিষেধাজ্ঞা তারিখ ১৭/০১/২০২২ আরেকটি নিষেধাজ্ঞা দেয় এবং কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। আদালত উকিল কমিশন গঠন করে দেয়ার পরও বিবাদী জোর পূর্বক ঘরের ওয়াল নির্মাণের কাজ চালাচ্ছে। কিন্তু আদালতের আদেশ অমান্য করে জেলা পরিষদের বরাদ্ধ দেয় ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন মৃত: সাহাজ্জদির ছেলে অভিযুক্ত মো: কবির হাওলাদার। বিজ্ঞ জজ আদালত হইতে আরো একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও তা মানছেন না কবির হাওলাদার। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউপি’র কান্ডারগাতি গ্রামে এ ঘটনটি ঘটেছে। গতকাল (সোমবার) সদর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ঝালকাঠি জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মামলা সুত্রে আ: হালিম হাওলাদার জানায়, “প্রতিবেশী কবির আইন কানুনের তোয়াক্কা করে না। সাবেক বিএনপি নেতা হয়েও ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: সফিকুল ইসলাম লিটনের হাত ধরে বর্তমানে আওয়ামীলীগ নেতা সেজেছে। সে এখন ধরাকে সরা জ্ঞান করছে না। আমার জমিতে জোড় করে ঘর তুলেছে। ধনী হয়েও গরীব সেঁজে হতদরিদ্র’র সরকারি ঘর নিজের নামে বরাদ্ধ নিয়েছে। সেই অজুহাত দেখিয়ে আমার জমি দখল করেছে। তাদের অত্যাচারে বিএনপি আমলে অনেক মানুষকে ঘর ছাড়া করেছে। এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর:২০, তারিখ ১০/০১/২২। বিরোধী জমি হল: জেল নং ৪২, এস এ খতিয়ান নং ২৫৮,এস এ দাগ নং ২৬২,বর্তমান হাল বিএস দাগ নং ৫৭১,বিরোধীয় জমি ১৪ শতাংশ। চলমান ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আদালতে মামলা নং ৮৮৩/২০১৮ইং। হালিম সহ একাধিক স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, কবির সুবিদাবাদী লোক, তাকে সবাই ভয় পায়। সব সময়ই সরকারি দল করেন। তিনি সরকারি ঘর বরাদ্ধ পেয়েছেন, এতে স্থানীয় আওয়ামীলীগের লোকজনের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা চাই হালিম ন্যায় বিচার প্রার্থী।”
এ বিষয়ে কবির হাওলাদার জানায়, “তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। আঃ হালিম জমি পাবে না। সে মামলা করেছে। আমার জমিতে আমি ঘর তৈরি করছি।”
এ ব্যপারে অত্র ইউপি আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম লিটন জানান, এখন সবাই আওয়ামীলীগ’র লোক। উক্ত জমিতে মামলা রয়েছে এটা সত্য। ইউপি চেয়ারম্যান মইন পলাশের মুঠোফোনে কয়েক বার কল করে চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

425 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন