৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় চোরাই গরু উদ্ধার:চোরের পক্ষে সাধু ব্যাক্তিরা

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২২

হিজলা প্রতিনিধি:; হিজলা উপজেলার হিজলাগৌরব্দীর একতা বাজারে পেশাদার চোর কশাই চান্দু বেপারীর ভাই শাহাবুদ্দিন বেপারী একই এলাকার অপর চোর শরিফ বেপারীর একটি গরু চুরি করে নিয়ে আসে।
শরিফের দাবি শাহাবুদ্দিন শুক্রবার গভীর রাতে তার পাল থেকে চুরি করে স্থানীয় একতা বাজারে বিক্রি করে। পরবর্তীতে গরুর চমড়াটি বাজারের অপর কশাই পরেশের দোকান থেকে উদ্ধার করেন।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদকে অবহিত করলে ইউপি সদস্য জাহের আকন, ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী এবং থানা পুলিশের এসআই বেল্লাল হোসেনসহ তিন পুলিশ রবিবার 60 হাজার টাকায় রফা দফা করেন।মামলা করতে দেননি।
ইউপি সদস্য জাহের আকন, আলাউদ্দিন দফাদার জানান, গরুর মালিক মামলা করতে রাজি না হওয়ায় ষাট হাজার টাকার মাংষ হিসাবে মূল্য ফেরত দিতে বলেন।সেখানে থানা পুলিশও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি শাহাবুদ্দিন বেপারী এবং শরিফ উভয় পেশাদার গরু চোর। এর আগে শাহাবুদ্দিন এমন অভিযোগে ক’দিন আগে জেল থেকে ছাড়া পান। হিজলাগৌরব্দী ইউনিয়নের এমন চিত্র নিত্যদিনের।

234 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন