
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সাংসদের উপস্থিতিতে সুরমা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১২৩ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান ও পূর্ণভাষন তহবিল থেকে ১৩ লাখ ৫০হাজার টাকা বিতরন করা হয়।
ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও পূর্ণবাসন তহবিল থেকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সুরমা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১২৩ পরিবারের মধ্যে ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়। প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবার ১০ হাজার ৮৮৭ টাকার চেক পেয়েছেন। সুরমা নদীর ভাঙ্গনে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপির ইসলামপুর, বাবুপুর ও নুরপুর গ্রামের ক্ষতিগ্রস্থ ১২৩ পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
গতকাল ১৪ ফেরুয়ারী সকাল ১১টায় উপজেলা ত্রান ও পূর্ণবাসন কার্যালয় থেকে এসব অনুদানের চেক ভূক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক রোকন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুয়ানুল হাসান, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সালমুন হাসান বিপ্লব, উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তর এর কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস, রতন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ১০জন ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।