
আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২২
সাইফুল ইসলাম :: সরকারি বসতি উচ্ছেদ করে অবৈধ ইট ভাটা। মুজিব শতবর্ষের ঘর নিয়ে দ্বারে দ্বারে উদ্বাস্তুরা। প্রশাসন অসহায়। কয়েক শত খাস খতিয়ান ভুক্ত কৃষি জমি অবৈধ রিপনের ইট ভাটার পেটে।

ভুক্তভোগীদের অভিযোগ, বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলাগৌরব্দী ইউনিয়নের চরকিল্লা পুর্বের চরে বাসিন্দাদের।অভিযুক্তরা দাবি করছেন ইউনিয়নের প্রায় 30 থেকে চল্লিশটি ঘর দিয়েছেন বর্তমান সরকার। 2021 সালের ঐ ঘরে দলিল প্রদান করেন বরিশালের ডিসি জসিম উদ্দিন হায়দার এবং হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। একই বছর ইউনিয়নের সালাউদ্দিন হাওলাদারের পুত্র বিপন হাওলাদার “এমপিআর” নামক ইট অবৈধ ইটভাটা দিয়ে 20টি পরিবারকে উচ্ছেদ করেছেন। এমন অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে খলিল খান, আলাউদ্দিন ঘরামী, ইউসুফ সরদার, জলিল শেখ, দুলল আকন সহ অনেক পরিবার।

তাদের দাবি উল্লেখিত মৌজায় 2021 সালে সরকার মুজিবশতবার্ষিকীতে 1 নং খতিয়ানের ¼ দাগে দাগে কয়েকটি পরিবারকে আধাপাকা ঘর তুলে দেন তাদের হাতে। এতেই বসবাস করে আসছিল পরিবারগুলো। হঠাৎ করে সেখানে “এমপিআর” নামক ইটভাটা দিয়ে কয়েকশত একর খাস খতিয়ানভুক্ত কৃষি জমি, ঘরবাড়ি, বসতি উচ্ছেদ করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন রিপন। এতে করে এ এলাকার পরিবেশ বিপর্যয় ঘটছে। ঘটছে সাজিক অবক্ষয়।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান নরদার জানান, খলিল খান সহ একটি গ্রুপ তার কাছে অভিযোগ নিয়ে আসে।সেখানে সরকারের দেয়া 20টি পরিবার বাস করে। তাদের উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।
অপর ইউপি সদস্য জসিম জানান, তার ওয়ার্ডে না। তবে এর ক্ষতির সম্মুখীন তিনি নিজেও। রিপনকে বলতে গিয়ে তিনিও রোশানলে। এক প্রশ্নে তারা জানান, একদিকে খাস জমি এবং কৃষি জমি। অপরদিকে মুজববর্ষের 20টি ঘর সহ একাধিক পরিবার ক্ষতিগ্রস্থ্য। বিষয়টি প্রশাসন দেখবেন বলে তাদের দাবি।
উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ জানান, এমন অভিযোগ তিনি পান নি।অভিযোগ পেলে বিষয়টি দেখবেন।
এ বিষয়ে ইটভাটার মালিক রিপন এর সাথে ফোনে যোগাযোগে তিনি জানান, ঐ জমির মালিক তিনি। সরকারের জমির মালিক তিনি কিভাবে ? এমন প্রশ্নে জানান সরকারের লোকজনদের জানিয়েই করা হয়েছে।