২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

পিরোজপুর জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

আপডেট: মার্চ ২১, ২০২২

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়ন ও নিয়মিত প্রচারের অংশ হিসেবে মহিলাসমাবেশ করা হয়। আজ রবিরার জেলার ইন্দুরকানী উপজেলাধীন দক্ষিণ পত্তাশী ইউনিয়নের ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশাল মহিলাসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপপরিচালক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।
সমাবেশে অন্যান্যর মধ্যে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম বজলুর রহমান মিন্টু,পত্তাশী ইউনিয়ন পরিষদ সদস্য কাওসার আহমেদ ও এইচ এম আলমগীর হোসেন, মহিলা সদস্য আসমা আক্তার লিমা, উপজেলা আওয়ামীলীগ সদস্য খান গোলাম রসুল,পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা রহমান উপস্থিত ছিলেন। বক্তারা নারীর ক্ষমতায়নে প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ইত্যাদি অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পরিবারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

121 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন