
আপডেট: এপ্রিল ৩, ২০২২
হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার হিজলাগৌরব্দীর দেবুয়া বাজার থেকে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্ধ
করেন প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম পারভেজ এবং নৌ পুলিশের আইসি বিকাশচন্দ্র সংঙ্গীয় ফোর্স সহ ১ এপ্রিল বিকাল ৪টার দিকে দেবুয়া বাজার থেকে জালগুলো জব্ধ করেন।সিনিয়র মৎস্য অফিসার এস এম পারভেজ জানান, স্থানীয় দেবুয়া বাজারের জামাল বেপারী তার দোকানে এবং নিজ বাড়িতে জালগুলো লুকিয়ে রাখেন। দির্ঘদিন এভাবেই ব্যবসা পরিচালনা করে আসছিলেন জামাল বেপারী। মোট ১৭ বস্তা কারেন্টজাল উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। এর সাথে সম্পৃক্ত ২ জনকে আটক করে করেন, এদের মোবাইল কোর্টের আওতায় এনে পরে ৭০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।