নীলফামারীর কিশোরগঞ্জ থানা হাজতে গরু চোরের আত্মহত্যা!

আপডেট: August 10, 2019

নীলফামারীর কিশোরগঞ্জ থানার হাজতে গলায় ফাঁস দিয়ে এক গরু চোর আত্মহত্যা করেছে। শনিবার সন্ধায় এ ঘটনা ঘটেছে বলে দাবী করেছে থানা পুলিশ।

কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যদুমনি গ্রামের হুজুর আলীর ৩য় ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২) শনিবার দুপুরে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় কেশবা গ্রামের লোকজন ধরে ফেলে। পরে কিশোরগঞ্জ থানায় তাকে সোপর্দ করলে সে সন্ধায় হাজতে আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবী করেছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, থানায় থাকা ছেড়া কাঁথা দিয়ে মামুন আত্বহত্যা করেছে। তবে মামুনের মৃত্যুকে নিয়ে তার এলাকার লোকজনকে থানার সামনে হট্টগোল করতে দেখা গেছে।

130 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন