২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

হিজলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা : প্রতিবাদে বিক্ষোভ

আপডেট: এপ্রিল ২৩, ২০২২

বিজয় নিউজ:: বরিশালের হিজলা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বাবসায়ীরা। হিজলা থানা সংলগ্ন খুন্না বাজারে ব্যবসায়ীরা এই বিক্ষোভ প্রদর্শণ করেন।
জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বরজালিয়া ইউনিয়নের খুন্না বাজারে তারেক সুজ এন্ড কসমেটিকস এর মালিকের উপর হামলা দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী তারেক খান জানায়, বিকালে তার দোকানে পার্শ্ববর্তি গ্রামের রিপন বেপারী জুতা ক্রয় করতে আসে। তখন তার সাথে জুতা বিক্রি নিয়ে কথার কাটাকাটি হয়। পরে রিপন বেপারী দোকান থেকে বের হয়ে তার স্ত্রী ইউপি সদস্য শিল্পী বেগম সহ ১৫/২০ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এ হামলা চালায়। এ ঘটনার পরের দিন শনিবার পর্যন্ত হামলা কারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তাই শনিবার সকাল ৯ টার দিকে খুন্না বাজারের সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় ব্যবসায়ীরা মানববন্ধনে ঘোষনা করে বলেন, এ হামলা কারীদের যদি আইনের আওতায় আনা না হয়। তবে পরবর্তিতে বড় ধরনের কর্মসূচী দেওয়া হবে। পরে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া হামলা ভাংচুর লুটপাটের দোকান পরিদর্শন করে। এবং তিনি সকল ব্যবসায়ীদের উদেশ্য বলেন প্রশাসন এ হামলার সৃষ্ট তদন্ত করে ব্যবস্থা নিবে। তাই সকল ব্যবসায়ীদের শান্ত করে অপরাধীর বিচারের আশ্বাস দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বলেন।

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন