১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আজহা উদযাপন

আপডেট: আগস্ট ১১, ২০১৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২২ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

রোববার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবদুল গনি।

এছাড়া পটুয়াখালী সদর, নিশানবাড়িয়া, দুমকী, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।

স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, ঈদের নামাজ আদায় করার পরে অন্যরকম ভালো লাগছে।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ও নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন।

125 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন