২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

দুই দোকানে ১২ হাজার লিটার তেল, জরিমানা ৫ লাখ টাকা

আপডেট: মে ১৫, ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামে দোকানে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ১০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ মে) সকালে সল্টগোলা ঈশান মিস্ত্রির হাট এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। একই সঙ্গে দুটি দোকানকে জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা।

দোকান দুটি হলো- মেসার্স আসআদ বাণিজ্যালয় ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, ওই দুই প্রতিষ্ঠানে ১২ হাজার ১০০ লিটার সয়াবিন তেল আগে থেকে মজুত করা ছিল।

এর মধ্যে মেসার্স আসআদ বাণিজ্যালয়ে ৬ হাজার লিটার এবং বিসমিল্লাহ এন্টারপ্রাইজে ৬ হাজার ১০০ লিটার ড্রামভর্তি সয়াবিন তেল পাওয়া যায়।

প্রতিষ্ঠান দুটিকে আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ছিল র্যাব।

97 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন