
আপডেট: মে ১৫, ২০২২
হাসপাতালের খাতায় ভর্তি ইউপি সদস্য ইলিয়াছ
সাইফুল ইসলাম,হিজলা:; রোগী মুমুর্ষ। হাসপাতালে ভর্তি থাকার কথা হাসপাতালে। সার্টিফিকেট নিতে ভিন্ কৌশল। সিট দখলে অন্যরোগির। কর্তব্যরত চিকিৎসক বলছেন আমি রোগি ইলিয়াছ চিনি না। চিকিৎসাও করিনাই। এ চিত্র হিজলা উপজেলা হাসপাতালের।

হাসপাতাল ও রোগির পারিবারিক সূত্র জানায়, ৪ মে সন্ধ্যার ৭টার দিকে শহিদ মেলকারের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হাশেম শিকদারের কথাকাটাকাটির একপর্যায় উপভয় পক্ষের পুত্রসন্তান বিরোধে জড়িয়ে পরেন। শুরু হয় লাঠিযুদ্ধ। একপর্যায় ইউপি সদস্য ইলিয়াস মেলকার আহত অবস্থায় ঐ রাতেই হিজলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নেন ডাঃ শাহরাজের। ২৫ নম্বর সিটও বরাদ্ধ নেন ইলিয়াছ। এ বিষয়ে হিজলা থানায় একটি মামলাও চলমান। ঐ মামলার সনদ নিতে এমন কৌশল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এর পর থেকেই হাসপাতালে নিখোজ ইলিয়াছ। ১০ মে রাত ১০টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্যকম্প্রেক্সে গেলে একই সিটে অবস্থান করেন নুরুন্নাহার নামের এক মহিলা। তিনি বিজয় নিউজকে জানান ৬ মে থেকে তার শিশু পুত্র রাফিনকে নিয়ে 25 নম্বর সিটে রয়েছেন। অন্যে কাউকে তিনি পান নি।
সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম জানান, ইলিয়াছ হাসপাতালে ভর্তি আছেন। বাড়ি থেকে এসে চিকিৎসা করেন। হাসপাতালে রোগি নেই সিটে অন্য রোগি থাকে কি ভাবে ? এমন প্রশ্নে তিনি জানান বিষয়টি ডাঃ ভাল জানেন।
ডিউটিরত চিকিৎসক ডাঃ আবিদ ফয়সাল জানান, আমি তো ইলিয়াছের চিকিৎসা করি নাই। চিনিও না। এ বিষয় মন্তব্য করতে পারব না।
রোগি ইলিয়াছ মেলকারের সাথে ফোনে আলাপকালে জানান, তিনি বাসায় আছেন। একটু পরে হাসপাতালে যাবেন। আপনার সিটে অন্য রোগি-নিজের সিট কোথায়? এমন প্রশ্নে নিরুত্তর ইলিয়াছ।
এদিকে ভারপ্রাপ্ত টি এইচও ডাঃ শাহরাজ ছুটিতে থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।