ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: May 19, 2022

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ধানকাটতে গিয়ে মতিউর রহমান (৪৮) নামের এক কৃষক বজ্রপাতে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের হলদির হাওরে এ বজ্রপাতের ঘটনাটি ঘটেছে। নিহত মতিউর রহমান জামালপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে জামালপুর গ্রামের কৃষক মতিউর রহমান নিজ বাড়ির পাশের হলদির হাওরে থাকা তাঁর জমির পাকা বোরো ধান কাটছিলেন। এসময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হলে তিনি বাড়িতে আসার জন্য প্রস্তুতি নেওয়ার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে ধর্মপাশা সদও হাসপাতালে আনার পর কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

166 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন