২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় জেলে অপহরণ, লক্ষটাকার মুক্তিপন-৭০হাজার টাকায় ছাড়

আপডেট: জুন ১৯, ২০২২

সাইফুল ইসলাম :: হিজলায় জেলে অপহরণ, লক্ষটাকার মুক্তিপন, ২ দিন, ২ রাত আটকে রেখে নির্যাতন,৭০ হাজার টাকায় মুক্তি। অবশেষে হিজলা স্বাস্থ্যকম্লেক্সে ভর্তি।প্রশাসনের নজরদারির অভাব।
ভুক্তভোগি হিজলার জানপুরের সোহাগ সরদার জানান, 12 মার্চ শনিবার দিবাগত রাত ১১ টার দিকে নদী থেকে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকে স্থানীয় একটি গ্রুপ। তাদের সাথে অনেক আগথেকে বিরোধ চলে আসছিল।
ঐ সুযোগের সদব্যবহার করেন স্থানীয় জহির গোলদার, জাহাঙ্গীর রাড়ি, সামসু মিজি,নাইফুল মিজি, ওয়াসিম মিজি, আলতু মাতুব্বর, রকমত আলী সরদার, জহির গোলদারসহ অনেকে।
সোহাগের দাবি জহির গোলদার, জাহাঙ্গীর রাড়িসহ একাধিক ব্যাক্তি তাকে চোরের আখ্যাদিয়ে ডাকটিৎকার দেয়। একপর্যায় তাকে সেখান থেকে তুলে নেয় স্থানীয় জানপুর বাজার ক্লাবঘরে। সেখানে নিয়ে নির্মম নির্যাতন চালায়। হাতের নখের মধ্যে সুই ঢুকিয়ে দেয় তারা। অবশেষে তার কাছ থেকে নগদ অর্থ এবং একটি সাদা কাগজে সই স্বাক্ষর রেখে ৭০ হাজার টাকার বিনিময়ে ২ দিন পরে ছাড়া পান তিনি।
স্থানীয়দের দাবি প্রত্যন্ত চরে একটি গ্রুপ দির্ঘদিন ধরে এভাবে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ সহ নানাবিথ কাজ করে আসছিল প্রভাবশালী একটি মহলের ইশারায়। বিষয়টি প্রশাসন সহ সকলে জানা বলে তাদের দাবি। তবে কোন পক্ষ তাদের নিবৃত করতে আসেনি।
স্থানীয় ইউপি সদস্য কালাম সরদার জানান, বিষয়টি তিনি অবগত আছেন। উভয়পক্ষকে ঢাকা হয়েছে। সমঝোতার বিষয় আলাপ চলছে।
এদিকে ভুক্তভোগীর বাবা আঃ রব সরদার তারঁ ছেলের অপহরণ, মুক্তিপন এবং চাঁদার দাবিতে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন 16 মার্চ। লাঠিয়া এবং গোলদার বাহিনী সাথে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

রব সরদারের দাবি ইতোপূর্বে একটি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য কালাম সরদার সহ শালিশদেরকে অপমান করে রফিক লাঠিয়ালের ভাই সহিদ লাঠিয়াল সহ বিরোধিয় পক্ষ। ঐ ঘটনায় ম্বোরসহ শালিসের একটি গ্রুপ তাদের প্রশ্রয় দেয়।সে সময়ে তার পুত্র ঐ ঘটনার শালিসদের পক্ষকরাতে ক্ষিপ্ত হন প্রতিপক্ষ।অপরদিকে লাঠিয়ালগ্রুপের ভয়ে লাঠিয়ালদের পক্ষাবলম্বন করেন ম্বোর কালাম।

হিজলা থানার ওসি মোঃ ইউনুছ মিয়া জানান, এধরণের একটি অভিযোগ তার কাছে আছে। বিষয়টি তদান্তাধীন রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা।

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন