
আপডেট: আগস্ট ১১, ২০১৯
পিরোজপুরের নাজিরপুরে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ নারী ও এক সেনাসদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মাসুম ফরাজী (৫০), তার ছেলে মোস্তাফিজ (১৫), শাহীন শেখ (৪২) ও তার ভাই জাকির শেখ (৫৮) , তৌহিদ শেখ (২৬), জামিলা বেগম (৩০) , তরিকুল ইসলাম (২২) ও প্রতিপক্ষের হুমায়ুন কবির হাওলাদার (৫০) ও তারা ভাই সেনা সদস্য আজাদহোসেন (৪০) ও স্ত্রী রোক্সনা বেগম (৩৫)।
আহতদের মধ্যে ১১জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১১ আগষ্ট) বিকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। এলাকাবাসীরা জানান, স্থানীয় হুমায়ুন কবির হাওলাদারের ছেলে ইয়ামিনের সঙ্গে মাসুম ফরাজীর ছেলে মোস্তাফিজুর রহমানের কয়েকদিন আগে কেরামবোর্ড খেলা নিয়ে মারামারি হয়।
এ ঘটনার জেরে আজ এ হামলা হয়েছে।
আহত হুমায়ুন কবির হাওলাদার (৪০) জানান, মাসুম ফরাজী ঈদের ছুটিতে বাড়িতে এসে গতকাল শনিবার তার ছেলে ইয়ামিনকে এক দফা মারধর করে।
এ ঘটনা জানতে চাইলে তার পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।
অন্যদিকে হাসপাতালে ভর্তি আহত মাসুম ফরাজী জানান, আমার ছেলে মোস্তাফিজকে মারধরের বিষয় জানতে চাইলে হুমায়ুন ও তার ভাইয়ের নেতৃত্বে তার লোকজন নিয়ে আমার ওপর হামলা চালিয়ে আমাদের ১০ জনকে আহত করেছে।
হামলায় মো. আজাদ হোসেন হাওলাদর নামের এক সেনা সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
আহত ওই সেনা সদস্য জানান, তিনি তার ভাইসহ উভয় পক্ষকে নিভৃত করতে চেষ্টা করলেও প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মানিরুল ইসলাম মনির জানান, ঘটনাটি শুনে পরিস্থিতি নিয়ন্ত্রনে