
আপডেট: জুন ২৪, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার্তদের পাশে দাড়ালেন ওই উপজেলার দুই কৃতি সন্তান, ডি.আইজি আব্দুল বাতেন এর উদ্যোগে ২হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয় এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডি.আইজি বিপ্লব বিজয় তালুকদার এর উদ্যোগে গতকাল মধ্যনগর ইউনিয়নে পানিবন্দি ৮শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।
এসব কৃতি সন্তান তাদের নিজ এলাকায় বন্যার্তদের পাশে দাড়ালেন তারা।
সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়ারপাড়া গ্রামের কৃতিসন্তান ডি.আইজি আব্দুল বাতেন ভূঁইয়া। অপরজন ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাভী গ্রামের কৃতি সন্তান সিলেট রেঞ্জের অতিরিক্ত ডি.আইজি বিপ্লব বিজয় তালুকদার। তারা নিজ এলাকায় এসে বন্যার্তদের পাশে দাড়ালেন। অপর দিকে ধর্মপাশা থানার ও.সি মিজানুর রহমান নিজ উদ্যোগে তার
বেতনের টাকায় ৭শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।
অভিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে মধ্যনগরসহ ধর্মপাশা উপজেলায় ১০টি ইউনিয়নের ৯০ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার্তদের নিরাপদ স্থানে রাখার জন্য ধর্মপাশা উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় উচু স্থানে ৯২টি আশ্রয়নকেন্দ্র খোলা হয়েছে।
ডি.আইজি আব্দুল বাতেনের লোকজন সপ্তাহব্যাপী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় গতকাল ২৩ জুন মধ্যনগর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রান হিসেবে শুকনো খাবারের প্যাকেট বিতরন করেন।
ধর্মপাশায় আশ্রয়ন কেন্দ্র গুলোতে অসহায় পানিবন্দি মানুষদের সাহায্য এগিয়ে এসেছেন, উপজেলা প্রশাসন, স্থানীয় সাংসদ, আওয়ামী লীগ, বিএনপি, একাধিক ইউনিয়ন পরিষদ এছাড়াও জিও-এনজিও, উলামা পরিষদের মাধ্যমে ত্রান সামগ্রী বিতরন অব্যহত রয়েছে। তবে গত ২০জুন হইতে বন্যার পানি কমতে শুরু করলেও সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। বিশুদ্ধ খাবার পানি তীব্র সংকট দেখা দিয়েছে। পানির ¯্রােতে এলজিইডির সিংহভাগ পাকা সড়ক ভেঙ্গেগেছে। উপজেলা সদর হতে কান্দাপাড়া, দশধরী গ্রাম হতে আতকাপাড়া-নোয়াগাও পর্যন্ত পাকা সড়কের ভেঙ্গে বড় বড় গর্তেও সৃষ্টি হয়েছে।