২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান মোকাররম

আপডেট: জুন ২৭, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন বন্যার্তদের পাশে দাঁড়ালেন
অভিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে সুখাইড় রাজাপুর ইউনিয়নের সব কটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। এসব পানিবন্দি পরিবারের ঘরে ঘরে গিয়ে সরকারী ও ব্যক্তিগত অনুদানে ত্রান সামগ্রী বিতরন অব্যহত রেখেছেন। ত্রান সামগ্রীতে কখনো চাল, কখনো শুকনো খাবার আবার কখনো রান্নাকরা খিচুড়ি।


ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ৯০ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের মানুষ সব চাইতে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন গ্রামবাসী। আমার ইউনিয়নে সার্বক্ষনিক ত্রান বিতরন অব্যহত রয়েছে। এবং যেসব পরিবার বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে ইউনিয়ন পরিষদসহ উচু স্থানে শিক্ষা প্রতিষ্টানে আশ্রয়ন কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এব্যাপারে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, আমার সাধ্যমতো আমার সুখাইড় রাজাপুর ইউনিয়নে বন্যার্তদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। তাদের মধ্যে পর্যাপ্ত খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে। সরকারি বরাদ্দের পরও আমি ব্যক্তিগত ভাবে চার লাখ টাকার ত্রান সামগ্রী বিতরন করেছি। এখনো করছি।

143 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন