
আপডেট: জুলাই ৫, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ);; সুনামগঞ্জের ধর্মপাশায় নব্যাদুর্গত এলাকা পরিদর্শনে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। তার সফর সঙ্গী মজিবুর রহমান নিক্সন এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম রতন এমপি, মহিবুর রহমান মানিক এমপি ও স্থানীয় তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অভিরাম বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানি বিপদ সীমায় প্রবাহিত হয়ে উপজেলার সবগুলো গ্রাম পানিবন্দি হয়ে পড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচু স্থানের ¯ু‹ল, কলেজ, ফায়ার সার্ভিস,উপজেলা পরিষদ হল রুমসহ ৯০টি আশ্রয়ন কেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের আশ্রয় দেয়া হয়েছে।
এসব বানবাসী মানুষদের সরকারি বেসরকারি উদ্যোগে তাদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন অব্যহত রয়েছে।
এসব বানবাসী মানুষদের দুঃখ দুর্দশা স্বরজমিনে দেখার জন্য গতকাল ২ জুলাই শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, এমপি,সংসদ সদস্য ঢাকা-১৯। তার সাথে ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন ফরিদপুর-৪,স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-১,সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সুনামগঞ্জ-৫।
ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, চার জন সংসদ সদস্য স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নিজ বাড়ী ধর্মপাশা উপজেলাধীন পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের হাওড় বাংলা বাড়ী থেকে সকাল ১১টায় স্প্রিডবোট যোগে বন্যায় বকলিত গ্রামগুলো পরিদর্শন করেন। এসময় ধর্মপাশা উপজেলা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন। এসময় অর্ধশতাধিক স্প্রিডবোট মন্ত্রীর সফর সঙ্গী হন।