২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

আপডেট: জুলাই ৫, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ);: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের সামনে নৌকা দিয়ে কাইনজার হাওরে বাইর দিয়ে মাছ ধরতে গেলে ভোর সাড়ে ৫টায় বজ্রপাতে দুই জন মারা যায়।
ধমপাশা থানা ও মৃত ব্যক্তির স্বজন সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মানিক মিয়া (২৮) ও একই গ্রামের বিকচাঁন মিয়ার ছেলে নিয়াশা মিয়া (৩০) বাড়ীর সামনে বাঁশের তৈরী বাইর দিয়ে মাছ ধরার উদ্দেশে নৌকা যোগে কাইনজার হাওরে যায়। এসময় হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় তারা ঝড়ের কবল থেকে বাঁচার জন্য কাইনজার হাওরের পশ্চিম দিকে সুইচ গেইটের পাশে আশ্রয় নিলেও ভোর সাড়ে ৫টায় তাদের নৌকাটি বজ্রপাতের স্বীকার হয়। এতে নৌকায় থাকা দুজন মামাতো ফুফাতো ভাই।জানিয়ারচর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মানিক মিয়া (২৮) ও একই গ্রামের বিকচাঁন মিয়ার ছেলে নিয়াশা মিয়া (৩০) কাইনজার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের স্বীকার হয়ে মারা যায়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান তিনি বলেন, বজ্রপাতে ২জন মারা গেছে আমি শুনেছি এবং ওই স্থান স্বরজমিন পরিদর্শনে যাচ্ছি। ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান বলেন, জানিয়ারচর গ্রামে আজ ভোর সাড়ে ৫টায় বজ্রপাতে ২জন মারা গেছে। আমরা মৃত ব্যক্তির বাড়ীতে যাচ্ছি।

133 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন