১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে গোয়েন্দা পুলিশ মৃত্যু

আপডেট: আগস্ট ১১, ২০১৯

প্রতীকী ছবি

সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে মারা গেছেন এক নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

তার নাম জুবায়ের আহমদ ও তিনি নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) বলে জানা গেছে।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এসি জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনারের দায়িত্বে কর্মরত ছিলেন। আজ (রোববার) নগরের চারাদিঘীর পাড় এলাকায় একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই বাসাতেই ভাড়া থাকতেন।

জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসি জুবায়ের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

119 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন