২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

আপডেট: জুলাই ১৩, ২০২২

সাইফুল ইসলাম :: হিজলা উপজেলার পার্শ্ববর্তী বাউশিয়া এলাকার মেঘনা থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ বিষয় ইউডি মামলা হয়েছে।

গত  ১0 জুলাই বরিবার হিজলা উপজেলার পার্শ্ববর্তী মেঘনার শাখা নদী বাউশিয়া থেকে লশটি উদ্ধার হয়। পুলিশের দাবি লাশটি ৭ থেকে আটদিন আগের। চেহারা বিকৃত। শরিরের বিভিন্ন অংশ জলজ প্রানীতে খেয়ে ফেলেছে।চেহারা ধেকে চেনার উপায় নেই। এ বিষয়ে এস আই মোঃ নুরুল আমিন জানান হিজলা থানায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা নং 0৫। তারিখ ১০-০৭-২০২২ খ্রি:।লাশ সনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা প্রদান করা হয়েছে। লাশটি বরিশাল সেবাচিমে ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হয়েছে।

187 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন