
আপডেট: জুলাই ১৩, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন পন্তা অবলম্বন অব্যহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় সুনই গ্রামের এক পক্ষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডালি ও শহোদর ভাই , অলি তিনিও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একই গ্রামের প্রতিপক্ষ কলেজ ছাত্র দোয়েল আহমেদ এর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবক ও ইভটিজিং ইত্যাদির অভিযোগ এনে সমকালসহ দৈনিক একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
তারই প্রতিবাদে দোয়েল আহমেদ গতকাল শুক্রবার বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে ডালি ও অলি তারা সহোদর দুই ভাই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দোয়েল বলেন, আমাদের সুনই গ্রামের ডালি ও অলি তারা আপন ভাই এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তারা বিএনপির সক্রিয় নেতা। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে তারা আপত্তিকর মন্তব্য করছে। তারা জম্মগত বিএনপির রাজনীতির সাথে জড়িত। এসব মন্তব্যর প্রতিবাদ করলে তারা টাকার বিনিময়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজ, মাদক সেবক, ইভটিজিং ইত্যাদি শিরো নামে সমকালসহ দৈনিক একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। যা বিন্দুমাত্র সত্যতা নেই।
তারা দুই ভাইয়ের নেত্রীত্বে সুনই গ্রামে বিএনপি জামাত এক অর্ধশতাধিক নেতাকর্তী সাথে নিয়ে গ্রামে মহরা দিচ্ছে বলেও লিখিত বক্তব্য বলা হয়। তারা নিয়মিত কর্মস্থলে না গিয়ে গ্রামের সাধারন মানুষের সাথে সরকারের বিরুদ্ধে মন্তব্য করছে।
এব্যাপারে অভিযুক্ত ডালি ও অলির সাথে কথা বললে তারা বলেন, আমার বাবা বিএনপির রাজনীতি করতেন। আমরা দুই ভাই সরকারী চাকরী করি বিধায় কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। দোয়েল আহমেদ একটি বখাটে ছেলে মাদক সেবন তার পেশা। তার আচরনে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। অপারক হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি এবং ধর্মপাশা থানায় একটি জিডিও করেছি।