২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সোনামসজিদ স্থলবন্দরে আগুন

আপডেট: জুলাই ১৩, ২০২২

বিজয় নিউজ:; চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার (১৩ জুলাই) বিকেল চার টার দিকে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট উপস্থিত হয়ে কাজ করছে। আগুন খুব শিগগির নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।

এ বিষয়ে জানতে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, বিকেল ৪টার দিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে আগুন লেগেছে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা এসে বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শিগগির আগুন নিয়ন্ত্রণে আসবে।

135 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন