২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সংবাদ প্রকাশের জেড়ে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

আপডেট: জুলাই ২১, ২০২২

বিজয় নিউজ :: বরিশালের হিজলা উপজেলায় সংবাদ প্রকাশের জেড়ে প্রকাশ্যে সাংবাদিককে ইউপি সদস্যের হুমকিতে উত্তাল হিজলার সাংকাদিক সমাজ। ২১ জুলাই সকাল ১১ টায় উপজেলার সদর টেকের বাজারে হিজলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক যায়যায় দিন ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ সুমনুর রহমান সোহাগকে প্রকাশ্যে হুমকি দিয়েছে বড়জালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ঝন্টু বেপারি ও তার দলবল।
যানাযায় গত ১৬ জুলাই খুন্না গোবিন্দপুর গ্রামের পারিবারিক সমস্যায় সালিশের নামে সপ্তম শ্রেনীতে পড়ুয়া মেয়ে রুবিনা ও তার মা কহিনুর বেগমকে ইউপি সদস্য ঝন্টু বেপারির উপস্থিতিতে তার কর্মীরা মারধর করে। এ ঘটনায় দৈনিক ও আঞ্চলিক একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এমনকি ঐ ঘটনার ২০/২১ জুলাই ফলোআপ সংবাদ প্রকাশিত হওয়ায় ইউপি সদস্য ঝন্টু বেপারী ও তার দলবল ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদেরকে অকর্থ ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সাংবাদিকদের হুমকির ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।
বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার সাংবাদিকদের হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে বলেন যে বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সে ঘটনাটি সত্য। এই সত্য ঘটনাকে প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দুঃখজনক। এঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার, এর বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকরা সত্য প্রকাশে ব্যহত হবে।
উল্লেখ্য এর আগে একই ধরণের একটি ঘটনা সেনা সদস্যকে নিয়ে তৈরী হয়। ঐ ঘটনায় ইউপি সদস্য জন্টু বেপারী, ছত্তরগাজি এবং লাঠিয়াল সেনা সদস্যকে ব্যবহার করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। এলাকায় মেম্বার তার একটি বাহিনী নিয়ে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোন না কোন ঘটনার জন্মদেন ছত্তার গাজি, সেনা সদস্য সালাউদ্দিন, কোষ্টগার্ডের কল চোরের একটিসহ একটি বাহিনী তার নিত্য সঙ্গী। স্থানীয় সচেতন মহলের অভিযোগ এ বিষয়ে পুলিশের সহায়তা রয়েছে বলে তাদের দাবি।
ইউপি সদস্য ঝন্টু বেপারীর জানান, বিষয়টি ঐ পরিবারের একান্ত পারিবারিক ব্যাপার। এ বিষয়ে তাকে জড়ানো ভিত্তিহীণ।

346 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন