২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নবগঠিত মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্টানিক ভাবে শুরু ২৪ জুলাই

আপডেট: জুলাই ২৪, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের মধ্যনগরবাসী দীর্ঘ দিন আন্দোলন সংরামের অবশান ঘঠিয়ে অবশেষে দীর্ঘদিন পর মধ্যনগর উপজেলাহওয়ায়, মধ্যনগরবাসীর প্রানের দাবি পূরন হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথম ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামি কাল ২৪ জুলাই নবগঠিত মধ্যনগর উপজেলায় আনুষ্টানিক ভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করবেন।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আগামিকাল ২৪ জুলাই রবিবার থেকে প্রশাসনিক কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু হবে। ওই দিন সকাল ১০টায় নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রথম ইউএনও মোঃ নাহিদ হাসান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ওই দিন তার কর্মস্থলে যোগদান করবেন। সকাল ১০টায় মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুধী সমাবেশের মাধ্যমে আনুষ্টানিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসানের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মাহবুব আলম নির্বাহী প্রকৌশলী এলজিইডি সুনামগঞ্জ, মোজাম্মেল হোসেন রোকন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মপাশা, মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জাহিদুল হাসান ও মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজনে মধ্যনগর উপজেলা প্রশাসন।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন