
আপডেট: জুলাই ২৪, ২০২২
গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সমিতির নতুন পাড়া অস্থায়ী কার্যালয়ে গত ২২ জুলাই শুক্রবার সকাল ১০টায় ব্যবস্থাপনা কমিটির সাধারন সভা অনুষ্টিত হয়। কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শিক্ষক মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল মোমিন এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যা মোঃ মোজাম্মেল হক রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কো-অপারেটিভ ইউনিয়নের সাবেক সভাপতি ও জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফেরসুদৌর রহমান। বক্তব্য রাখেন ওক্ত সমিতির সহ সভাপতি সুবর্ণা আক্তার, আষীষ চৌধুরী, আব্দুল হান্নান খান, রিপন কুমার তালুকদার প্রমুখ্য।