২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক শোক দিবস পালিত

আপডেট: আগস্ট ১৬, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী যুবলীগের পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নিজ নিজ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সকাল ৮ টায় কালো ব্রেইজ ধারন করে র‌্যালি অনুষ্টিত হয়। র‌্যালিটি পরিষদের জনগুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পরিষদ চতুরে এসে র‌্যালিটি সমাপ্ত হয়। পরিশেষে উপজেলা পরিষদ চতুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন। ১০টায় উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
এ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজআম্মেল হোসেন রোকন, সহকারী পুলিশ সুপার মোঃ ফরিদ আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সানমুন হাসান বিপ্লব, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম খান, ওসি মোঃ মিজানুর রহমান, পি.আইও প্রজেশ চন্দ্র দাস, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান রানা, সমাজ সেবা অফিসার মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিপ্লবী সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মী , ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে নবগঠিত মধ্যনগর উপজেলা প্রশাসন ও আওয়ামী যুবলীগের উদ্যোগে মধ্যনগর স্কুল এন্ড কলেজ ও শহিদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিককৃতিতে পুস্পঅর্পণ এর পর কালো ব্রেইজ ধারন করে একটি র‌্যালি অনুষ্টিত হয়। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল হাসান খান এর সভাপতিতে অস্থায়ী কার্যালয়ে ¡ আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, অন্যান্যও মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জাহিদুল হক, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিতোষ সরকার, আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোবারক হোসেন প্রমুখ্য, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক বিদুৎ কান্তি সরকার ও সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষাত্রিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন