২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলার মেঘনায় পাথর বোঝাই বাল্কহেড ডুবি-উদ্ধার ৫

আপডেট: আগস্ট ২১, ২০২২

বিজয় নিউজ :: ২০ আগষ্ট সকাল ১০টার দিকে পাথর বোঝাই বাল্কহেড টেউয়ের তোড়ে ডুবে যায়।বাল্কহেডটি সিলেট থেকে ঝালোকাঠির ভান্ডারিয়ায় যাচ্ছিল। ৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় জেলেরা।
হিজলা থানা নৌপুলিশের ওসি বিকাশচন্দ্র জানান, র্দুঘটনার খবর পেয়ে তারা দুত ঘটনাস্থল পরিদর্শন করেন। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীর আনিস সরকার এর ঘাটে বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। তারা জানান, সিলেট থেকে পাথরবোঝাই বাল্কহেডটি সিলেট থেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার উদ্দেশ্যে যওিয়ার পথে মেঘনায় প্রবল টেউয়ের মধ্যে পরে। পাথরবাহী এমভি দয়াল নামক একটি বাল্কহেড প্রচন্ড ঢেউ ও প্রবল বাতাসের কবলে পড়ে মেঘনা নদীতে সম্পূর্ণভাবে ডুবে যায়। চালকসহ মোট ৫ জন স্টাফকে নদীতে থাকা জেলে বেল্লাল চৌকিদার এর ট্রলার দিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। বাল্কহেড এর সুকানী -মোঃ নবীর হোসেন (০১৯১০-৩৪৫৮৫৮) হিজলা নৌ পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে বিষয়টি জানান। মালিক কর্তৃপক্ষ বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছেন। হিজলা নৌ পুলিশ ইউনিট এর টহল টীম এর তৎপরতা অব্যাহত আছে। তবে বাল্কহেডটির রবিবারেও সন্ধান মিলেনি।

171 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন