২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় প্রথম জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়ানে ওয়াস ব্লকের নির্মান কাজ বাস্তবায়ন হচ্ছে

আপডেট: আগস্ট ৩০, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি ::সুনামগঞ্জের ধর্মপাশায় ও মধ্যনগর উপজেলায় জনস্বাস্থ্য অধিদপ্তর (মন্ত্রণালয়ের) অর্থায়ানে ঠিকাদার প্রতিষ্টানের মাধ্যমে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার দুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রথম শ্রেনীর ঠিকাদার প্রতিষ্টানের মাধ্যমে ওয়াস ব্লকের নির্মান কাজ বাস্তবায়ন করায় কাজের মান মানসম্মত হচ্ছে। বিগত দিনের ওয়াস ব্লকের নির্মান কাজের তুলনায় চলতি ২০২১-২২ অর্থ বছরে আর.এ.এস. এগ্রো এন্টার প্রাইজ প্রপারটি হাজী সাইদুল ইসলাম তিনি নিজেই এসব প্রকল্পের কাজ পরিচালনা করছেন। তার কাজের গুনগত মান সন্তুষ জনক। বিগত দিনে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্টানের মাধ্যমে ধর্মপাশা উপজেলার শতাধিক বিদ্যালয়ে ওয়াস ব্লকের কাজ বাস্তবায়ন হয়েছে। সেগুলো কিছুদিন যেতে না যেতেই জরাজীর্ণ ও পরিত্যক্ত হয়ে পড়েছে। যা ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়েছে। বর্তমান ঠিকাদার প্রতিষ্টানের প্রতিষ্টাতা এক জন আলহাজ (হাজি সাহেব) বিধায় তার কাজের মান সন্তুষ জনক। তিনি ইতিমধ্যে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর, দশধরী, হলিদাকান্দা, সেলবরষ ইউনিয়নের সিংপুর, বড়খলা, পাইকুরাটি ইউনিয়নের সুনই, বেখইজোড়া সহ অর্ধশতাধিক বিদ্যালয়ে ওয়াস ব্লকের কাজ চলমান রয়েছে। প্রতিটা কাজই মানসম্মত।
এব্যাপারে ঠিকাদার প্রতিষ্টানের প্রপারটি হাজী সাইদুল ইসলাম তিনি বলেন, আপনাদের আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমার কাজের মান ভাল বিধায় বিভিন্ন প্রতিষ্টা আমাকে ডেকে নিয়ে নির্মান কাজের দায়িত্ব দেন। এর আগে সুনামগঞ্জ জেলার ছাতক,দোয়ারা বাজার সহ বিভিন্ন উপজেলায় ওয়াস ব্লকের কাজ বাস্তবায়ন করেছি। বিগত ভয়াবহ বন্যায় উপজেলার সিংহভাগ শিক্ষা প্রতিষ্টান বন্যার পানিতে প্লাবীত হয়ে ভবনের প্লাষ্টার খসে পড়লেও বন্যার পানিতে আমার ওয়াস ব্লক কাজের বিন্দুমাত্র ক্ষতি হয়নি।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান রানা তিনি বলেন, বিগত দিনের ঠিকাদার থেকে বর্তমান ঠিকাদার এর কাজের মান ভাল। তিনি সিডিউল মোতাবেক কাজ করছেন। ওই কাজের তদারকি আমি নিজেই করছি।

174 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন