২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বন্তাবন্ধি ভাইকে উদ্ধার পুলিশের-থানায় সমঝোতা

আপডেট: আগস্ট ৩১, ২০২২

সাইফুল ইসলাম :: হিজলা প্রতিনিধি : এক খন্ড জমিকে কেন্দ্র করে আপন ভাইকে ভাই বস্তা ভরে রাখে। ৯৯৯ কলে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। থানায় সমঝোতা।
ঘটনাটি ঘটে বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড লেমুয়া গ্রামে।মিজান মেলকার ও মালেক মেলকার খালেক মেলকারের সন্তান।বড় ভাই মালেক মেলকার পিতার কাছ থেকে জমি লিখে নিয়ে যায়। বাকি সম্পত্তি হাল জরিপের সময় সম্পূর্ন নিজের নামে খতিয়ান খুলে ছোট ভাইকে বঞ্চিত করে মালেক। এমন তথ্য এলাকার সালিশ গনের।
স্থানীয় শালিস কাজী সুতান, হাফেজ বিডিআর, ঝন্টু বেপারী জানান, বিষয়টি সমাধান করে দেয়া হয়েছে। মালেক কে ১০শতক জমি তার ছোট ভাই মিজানকে দেয়ার সিদ্ধান্ত দিয়ে আসি। পরের ঘটনা জানা নেই।
রাতেই মালেক তার ছোট ভাইকে জমির বদলে বস্তায় ভরে হত্যার জন্য প্রস্তুত হন এমন বক্তব্য হাফিজ বিডিআর এর। রাতে বিষয়টি ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশের এসআই বেলাল এস উদ্ধার করে ৩০আগষ্ট রাতে হিজলা হাসপাতালে ভর্তি করেন। ৩০ আগষ্ট থানার গোল ঘরে উভয় পক্ষের সমঝোতা হয় বলে দাবি করেন ছোট ভাই মিজান। মিজানের কাছে বিষয়টি জানতে চাইলে মুখ খুলতে নারাজ তিনি।
তবে পুলিশ বলছেন অভিযোগ না পাওয়ায় আইনি ব্যবস্থা নেয়নি থানা। বর্তমানে বিষয়টি নিয়ে হিজলা উপজেলায় মুখরোচক আলোচনায় মুখরিত সাধারণ মানুষ।

177 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন