২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২

বিজয় নিউজ ::  হিজলা থানা আ’লীগের উদ্দ্যেগে ৯ সেপ্টেম্বর হিজলার খুন্নাবাজারে দলীয়কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আসছে ১৮ সেপ্টেম্বর হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে সফল করতে দলীয় হাইকমান্ড থেকে দু’পক্ষকে এক হওয়ার জন্য তাগিদ রয়েছে এমন মন্তব্য সভায় থাকা নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতার। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টায় হিজলায় আ’লীগের দু’পক্ষের একত্রে এ সম্মেলন প্রস্তুতি সভা। তবে সভার সকল সদস্যগন একে সাধুবাদ জানিয়েছেন।দির্ঘ দিনের তিক্ততা ভুলে হিজলার এ প্রস্তুতি সভা নিয়ে হিজলায় চলছে চুল চেরা বিশ্লেষন। কেউবা নেতিবাচক দৃষ্টিতে দেখলেও কেউবা একে ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন।সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আ’লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন হিজলা থানা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, সহ-সভাপতি অধ্যাপক শাজাহান তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, সহ-সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম মিলন,যুগ্ন সম্পাদক, আলতাব মাহমুদ দিপু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মাষ্টার, কাজী জাহাঙ্গীর,সপন হাওলাদার, কৃষকলীগ সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান, আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান, নাজমা বেগম, যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন খান, ছাত্রলীগের সভাপতি, সুলাইমান শান্ত, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর সহ থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্ধ। সভায় গ্রুপিং ভুলে জনাব,আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দে শ মেনে ঐক্যবদ্ধ ভাবে সম্মেলনকে সফল করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

153 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন