
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২
হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা প্রেসক্লাব এর আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর উপজেলা প্রেক্লাবের সভায় আলোচনা শেষে সাধারণ সদস্যদের সম্মতিতে মোঃ ফরিদ উদ্দিন চৌধুরীকে আহব্বায়ক এবং মোঃ মোস্তফা কামাল সাদ্দামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বরিশালের হিজলা প্রেসক্লাব নিয়ে দির্ঘদিন চলছিল বিরুপ মন্তব্য। এর ধারাবাহিকতায় নতুনের ডাক। হিজলা উপজেলা প্রেসক্লাবকে ঢেলে সাজাতে এবং বাস্তবমুখি ভুমিকা রাখতে বদ্ধ পরিকর।

নতুন কমিটিতে অন্যান্যের মধ্যে যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ফকির, মোঃ নুরুন্নবী আঃআলিম, সদস্য কাজি আঃ ওহেদ,ইয়িমিন মোল্লা,কাজি মহসিন, রহমাতুল্লাহ পলাশ,মাসুদ আহমেদ, আশরাফুল নবী, মোঃ বরকত উল্লাহ,কাজি শাহে আলম। সকলে মিলে মিশে হিজলা প্রেসক্লাবকে সুন্দর যুগোপযোগী একটি প্রেসক্লাব উপহার দিবে এই আশা ব্যক্ত করেন তারা। নতুন কমিটি হিজলা বাসীর সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছেন।