২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধুলখোলায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২

বিজয় নিউজ :: বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং গণতন্ত্রকামী যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যর প্রতিবাদে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগো প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় ও নারায়ণগঞ্জে ছাত্রদল, যুবদলের তিন নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ৯ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার হিজলা উপজেলায় ধুল-খোলা ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বিক্ষোভ অনুষ্ঠানে বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
আফসার উদ্দিন হাওলাদার সদস্য বিএনপি বরিশাল জেলা উত্তর,জনাব আলী আহম্মদ হাওলাদার সদস্য বিএনপি বরিশাল জেলা উত্তর, নায়েব নাজমুল হক যুগ্ন আহবায়ক হিজলা উপজেলা বিএনপি, আলতাব হোসেন খোকন সাবেক যুবদল সভাপতি হিজলা উপজেলা, আঃ ছাত্তার মাঝি সাংগঠনিক সম্পাদক, মাইনুল হাসান সম্রাট, শাহেআলম প্যাদা প্রমুখ। বিক্ষোভ মিছিল পরিচালনা করেন ধুলখোলা বিএনপির নেতা মোজাম্মেল হক।

144 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন