
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি :; কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গত সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নে, জেলা ত্রান ও পূণর্বাসন কমকর্তা (ডি.আর. আরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরনসহ ৫দপা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যন পরিষদ বিগত ৮ হইতে ১০ বছর যাবত আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রধানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে। ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস তিনি বলেন, সারা দেশের ন্যায় ধর্মপাশা উপজেলায় আগামি বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস (সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ) এ কর্মসূচি পালন করা হবে। তিনি আরো বলেন, আমাদের দাবি নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একমত প্রকাশ করলেও দাবি বাস্তবায়নে কার্যকর প্রদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।