
আপডেট: অক্টোবর ২, ২০২২
গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে, আসন্ন সারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ওপেন হাউস ডে অনুষ্টিত হয়েছে।
আসন্ন সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নবগঠিত মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের ৩৩টি পূজামন্ডপে সারদীয় দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য গতকাল মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্টিত হয়েছে। সারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, বাল্যবিবাহ,জুয়া, নারী ও শিশু নির্যাতন, উত্ত্যক্তসহ এ ধরনের কার্যক্রম প্রতিরোধ করা সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্টিত হয়েছে। মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জাহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা এসপির সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ। অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, মধ্যনগর, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ্য।