২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

আপডেট: অক্টোবর ১৪, ২০২২

হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলায় সারা দেশের নেয় ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর শুক্রবার সকাল দশটায় হিজলা উপজেলা পরিষদ চত্বরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন বক্তব্য রাখেন সংগঠনের প্রতিনিধিগন।বক্তরা তাদের বক্তব্য ৮ দফা দাবি তুলে ধরে বলেন তাদের চাকুরী স্থায়ীকরণ , নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে রাখা, ইচ্ছে মাফিক ছাটাই না করা, নির্ধারিত বেতন কাঠামো তৈরী করা, বেতন সমপরিমাণ ঈদ বোনাস, অহেতুক কোন বিক্র প্রতিনিধি দের সাটাই না করা,প্রভিডেন্ট ফান্ড চালু করা, বেতন ও সম পরিমাণ বোনাস, সরকারি সকল ছুটি ভোগ করা,বছরে শতকরা দশ ভাগ বেতন বৃদ্ধি করা, কেউ মৃত্যু বরণ করলে তাদের পরিবার কে নগদ পাঁচ লক্ষ টাকা প্রধান করতে হবে, বক্তারা তাদের বক্তব্য বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। বক্তব্যবে ইসমাইল মোল্লা বলেন শত বছরের অবহেলিত চা শ্রমিকদের পাশে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা বিক্রয় প্রতিনিধির পাশেও একইভাবে আমাদের দাবি পূরণ করবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক হিজলা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি ও বরিশাল জেলার সদস্য মোঃ ইসমাইল মোল্লা,সভাপতি কাজী ইয়াদুল করিম,সহ সভাপতি মোঃ কামাল হোসেন , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, প্রচার সম্পাদক পার্থ বড়াল, সদস্য বসির আহমেদ, মাইল, সাইদুল, শামীম, সোলায়মান তালুকদার,সহ সংগঠনের নেতৃবৃন্দ।

188 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন