২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা

আপডেট: ডিসেম্বর ৮, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা সুনামগঞ্জ);:  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্ত নাহিদ হাসান খানের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা পরিষদ গনমিলনায়েতন হল রুমে গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের দায়ীত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদ বিলকিস, সমাজসেবা অফিসা মোঃ গিয়াস উদ্দিন,অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ সুলতান মজুমদার, ধর্মপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপাসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা, শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এসময় ফসল রক্ষা বেড়ীবাঁধের কাজ বাস্তবায়নের জন্য তদারকি কমিটির সহযোগীতা চেয়ে সভার কাজ সমাপ্ত করা হয়।
নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর উদ্যোগে মধ্যনগর ভি.পি স্কুল এন্ড কলেজ হল রুমে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

191 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন