ইসলামপুরে ব্রিজ ভেঙে অটোরিকশা খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট: August 13, 2019

জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচরে ব্রিজ ভেঙে ৪ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা খাদে পড়ে গেছে। তবে ইতোমধ্যে তাদের সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ব্রিজটি ভেঙে যাওয়ায় ইসলামপুর উপজেলার সঙ্গে বকশিগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন