ধর্মপাশা বাজার নদী পারাপারে এক মাত্র ভরসা বাঁশের সাঁকো

আপডেট: January 30, 2023

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর বাজারের মাঝখানে শয়তান খালী খালের উপর পাকা সেতুটি ভেঙ্গে যাওয়ার পর উপজেলা প্রশাসন ওই স্থানে সেতুর পরিবর্তে বাঁশের সাঁকো নির্মান করলেও পূর্ববাজার হতে পশ্চিম বাজার আসা যাওয়া লোকজনসহ স্কুল কলেজের শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছেন। বাঁসের তৈরী সাঁকো দিয়ে নদী পারাপার হতে গিয়ে ভোগান্তি পোহায় প্রতিনিয়ত হাজার হাজার এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এই পরিস্থিতিতে এখানে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সেতু হলে যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আরও দুই পাড়ে রয়েছে ৬টি বাজার ও একটি সরকারী কলেজ, চারটি উচ্চ বিদ্যালয় ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি বালিকা উচ্চ বিদ্যালয়। ওই স্থানে জরুরি ভিত্তিতে একটি পাকা নির্মানের প্রয়োজন বলে এলাকাবাসী মনে করছেন। শুল্ক মৌসুমে সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে করা হয় বাঁশের সাঁকো। তাতে রিক্সা, ভ্যান ও যানবাহন পারাপার করাতো দুরের কথা পায়ে হেটে যাওয়াই কষ্টকর।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাহাব উদ্দিন বলেন, সেতুটি ভেঙ্গে যাওয়ার পর সেতুর সংযোগ বন্ধকরে বিকল্প হিসেবে বাঁশের সাঁকো তৈরী করেছি। এখানে নতুন সেতু নির্মানের জন্য হেড অফিসে ইষ্টিমেট পাঠিয়েছি। বরাদ্দ আসলেই সেতু নির্মানের কাজ শুরু হবে।

155 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন