ঝালকাঠিতে দুস্থ মহিলা কল্যাণ সংস্থার নামে অসহায়দের টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট: February 28, 2023

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে আকলিমা খাতুন দুস্থ মহিলা কল্যাণ সংস্থার নামে অসহায়দের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ এর তীর ঝালকাঠি সদর উপজেলার ধানশিড়ি গাবখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুর হোসেন আকন এর বিরুদ্ধে।

সরেজমিনে গেলে ভুক্তভোগী ছট্রকান্দা গ্রামের কালাম সিকদার এর স্ত্রী সকিনা ও শাহজাহান হাওলাদার এর স্ত্রী রোকেয়া বেগমসহ অন্যান্যরা জানান, তারা নুর হোসেন মেম্বার এর কথায় বিশ্বাস করে গরু, ছাগল নতুন ঘর দিবে মর্মে একেকজন আকলিমা খাতুন দুস্থ মহিলা কল্যাণ সংস্থার সদস্য হন। সদস্য হয়ে নগদ ৫/৭ শত টাকা জমা দেয় পরে তারা প্রতারণার স্বীকার হচ্ছে বুজতে পেরে আর কেউ টাকা জমা দেয়নি। এ বিষয়ে নুর হোসেন মেম্বার জানান, তার বিরুদ্ধে একটি পরাজিত স্বার্থান্বেষী কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র করে তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে এ অসহায় মহিলাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

198 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন